আমাদের কথা

সহপাঠী’৮৩ কৃষি স্নাতক’৮৩ ব্যাচের বন্ধুদের একটি সংগঠন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যারা ১৯৮৩ সালের ব্যাচ হিসেবে স্নাতক ডিগ্রী অর্জন করেছে তাদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন সৃষ্টির লক্ষ্যে একত্রিত হওয়াই আমাদের উদ্দেশ্য। ওয়েব ভিত্তিক এই যোগাযোগ মাধ্যমে আমরা সব বন্ধুরা একে অপরের সর্বশেষ তথ্য জানতে পারবো, দেখতে পারবো সবার ছবি আর লিখতে পারবো মনের কথা যাকে খুশি। সহপাঠীদের মধ্যে সহমর্মিতা, সহানুভূতীশীলতা এবং আনন্দ-দুঃখ ভাগাভাগী করে নেওয়ার মানষিকতা গড়ে তুলে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হোক আর অটুট থাকুক এই আমাদের প্রত্যাশা। সহপাঠী’৮৩ কে ওয়েব ভিত্তিক কারিগরি সহযোগীতা করার জন্য “কৃষিবাংলা ডট কম” কে জানাই আন্তরিক শুভেচ্ছা।

নোটিশ বোর্ড
  • সকল বন্ধুদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের সহপাঠি ৮৩ বন্ধু সঞ্চয় কুমার কয়ালদার কিডনী রোগে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ আগে ঢাকাস্থ বারডেম হাসপাতালে ভর্তি হয়েছিল। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সঞ্চয় তার কর্মস্থল হর্টিকালচার সেন্টার, মেহেরপুর এ ফিরে গেছে। তার কিডনীতে সমস্যা থাকায় তাকে কুষ্টিয়াতে ডায়ালাইসিস করতে হচ্ছে। এটি একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। সে সকল বন্ধুদের কাছে দোয়া চেয়েছে। সঞ্চয়ের সহযোগীতায় সকল বন্ধুদের এগিয়ে আসার জন্য আহবান জানানো হলো। কয়েকদিনের মধ্যে সহপাঠি ৮৩ বন্ধুদের জরুরী সভায় বিষয়টি আলোচনা করা হবে।
সাম্প্রতিক খবর
  • সহপাঠি´৮৩ এর আয়োজনে বার্ষিক মিলনমেলা ২০১১
  • সহপাঠি’৮৩ এর বার্ষিক সমাবেশ ও পিকনিক ২০১২
  • ডিএই’র সহপাঠি ৮৩ বন্ধুদের এক সন্ধ্যার আড্ডা
sohopathi83@krishibangla.com
0
জন